ঢাকা   ০৬:২৩:৩৯ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নবীগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্র নিখোঁজ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নুরুজ্জামান(১৫) গতকাল থেকে নিখোঁজ।আত্মীয়-স্বজনসহ পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।গত (২৩ আগষ্ট) সোমবার নিখোঁজ হওয়া নুরুজ্জামান ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের শাহিন মিয়ার ছেলে।পারিবারিক সুত্রে জানাযা, গতকাল বিকাল ৩ ঘটিকার সময় তার পিতার ব্যবহৃত এন্ড্রোয়েট মোবাইল ফোন ০১৮৭৬৮০৪২৫০ নিয়ে ইনাতগঞ্জ বাজারে সে খরচ করার জন্য আসে।বাজার থেকে বাড়িতে ফিরতে বিলম্ব দেখে তাহার নাম্বারে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজা খুঁজি করে মঙ্গলবার (২৪ আগষ্ট) নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। যদি কোন ব্যাক্তি তার সন্ধান পান তাহলে পিতা শাহীন মিয়া ( ০১৭২৩১৬৩৬৯২ নানা সাংবাদিক আশাহীদ আলী আশা ০১৭১৬৪৪১৩৮৮) এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ রয়েছে।এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ জানান, রাজনগর গ্রামের শাহীন মিয়ার ছেলে গতকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। সংশ্লিষ্টদের কাছে বার্তা পাঠানো হয়েছে। সন্ধান পেলেই তাকে উদ্ধার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি