1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ৬ ঘন্টার ব‍্যবধানে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল

নবীনগরে ৬ ঘন্টার ব‍্যবধানে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার (২১ আগস্ট) ভোর ৬ টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ আছর নামাজের পর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেম এর জানাজা নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের পর তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন ওই পরিবার।

আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও তার ভাই আল মাসুম রাব্বির বাবা-মা। মুত্যুকালে এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসমাজসহ বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net