ঢাকা   ০১:৪২:০৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

বঙ্গবন্ধুকে নিয়ে কোনো রাজনীতি নয় – ______ঈসা

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন,আমাদের এ জাতির সবচেয়ে দূর্ভাগ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসেও আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্মশতবার্ষিকী একত্রিত হয়ে পালন করতে পারিনি। আমরা তার ৪৬ তম শোক দিবসে ও একত্রিত হতে পারিনি।অথচ স্বাধীনতার ৫০ বছর আমরা পার করে দিলাম। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো রাজনীতি নয়। তিনি হচ্ছেন সর্বজনীন। আমরা সম্মিলিতভাবে করোনা মহামারীতে জাতীয় ঐক্য করতে চাই। আর এই ঐক্য তখনই সম্ভব হবে, যদি আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে পারি। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তোপখানা রোডস্থ এশিয়া হোটেল ও রিসোর্টসে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ” হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা ও নৈশভোজে উদ্বোধনী বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মোঃ জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদের চেয়ারম্যান ও আড়াইহাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজাহিদুর রহমান হ্যালো সরকার, ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার, শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদের মহাসচিব লায়ন মজিবুর রহমান হাওলাদার, মানিকগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রমজান আলী, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ,এ টি এম মমতাজুল করিম, খুলনা দিঘলিয়া সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজ মোল্লা, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন আর কে রিপন , শুভেচ্ছা বক্তব্য রাখেন এ বি এম লিটন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি