ঢাকা   ০৪:৫০:২৪ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

বরিশালের গৌরনদীতে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত ২৫

বদরুল আলম (গৌরনদী), বরিশাল |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪২৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের গাইনেরপাড় নামক স্থানে যাত্রীবাহী দুই বাস এবং একটি প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিআরটিসির বাসচালক মো. মুকুল (৪০) নিহতসহ ২৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলে মহাসড়কের উপর দুর্ঘটনাকবলিত ২টি বাস ও ১টি প্রাইভেটকার পড়ে থাকলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিকাল সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে বিএমএফ পরিবহনের ব্যানারে নায়ন নামের একটি যাত্রীবাহী বাস বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের গাইনেরপাড় নামক স্থান অতিক্রমকালে ওই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসের পেছনে ঢুকে যায়।
দুর্ঘটনায় দুটি বাস এবং প্রাইভেটকারের সম্মুখভাগ বিধ্বস্ত হয়। সংঘর্ষে বিআরটিসির বাসচালক মো. মুকুল (৪০) নিহত হন। এছাড়া বিএমএফ পরিবহনের বাসচালক মো. আসলাম (৪৫), যাত্রী ঝুমা (২৮), ডা. সঞ্জয় (৩৫), তামান্না (২৯), আ. রহিম (৪৫), হুমায়ন কবির (৭৫), সুলতানাসহ (৬০) অন্তত ২৬ জন আহত হয়েছেন।
অপর ৯ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে মহাসড়কের উপর দুর্ঘটনাকবলিত ২টি বাস ও ১টি প্রাইভেটকার পড়ে থাকলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় দিকে আড়াই শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুল ইসলাম বলেন, বরিশাল থেকে রেকার এনে মহাসড়কের উপর থেকে দুর্ঘটনাকবলিত যান তিনটি সরানো হলে বিকাল ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত ২টি বাস ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি