ঢাকা   ১০:৪৭:৫৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বাংলাদেশসহ ছয় দেশের প্রবাসীদের জন্য কাতারে নতুন নিয়মে কোয়ারেন্টাইন

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনাভাইরাস পরিস্থিতির কারণে কাতার প্রবেশে বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের জন্য কোয়ারেন্টাইন নীতি পরিবর্তন করা হয়েছে। ২ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। দোহার বাংলাদেশ দূতাবাস শনিবার (৩১ জুলাই) তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা।

দূতাবাস জানায়, কাতারে আগমনের ক্ষেত্রে কোয়ারেন্টাইন নীতির পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (২ আগস্ট) দুপুর ১২টার পরে দোহায় আগত যাত্রীদের কাতারে অবস্থানের সময় দুই ডোজ টিকা নিয়েছেন এবং ১৪ দিন পার হয়েছে কিংবা কাতারে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে লাল তালিকাভুক্ত যেকোনো দেশ থেকে কাতার যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি