1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০ হাজার গাছের চারা বিতরণ করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ হাজার গাছের চারা বিতরণ করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম

আবদুল করিম:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার

মুজিববর্ষে জাতীয় শোকদিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১৮ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় প্যারাগন কমিউনিটি সেন্টারে এক অনুষ্টানের মাধ্যমে এসব গাছের চারা বিতরণ করা হয়।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এতে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জান মোহাম্মদ সিকদার ও সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, কোষাধ্যক্ষ হাজ্বী মাহমুদুল হক, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুর আহমদ, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, আবছার আহমদ, সলিল কান্তি বড়ুয়া, দিদারুল আলম বাবুল, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুল হক চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী প্রমুখ। অনুষ্টানে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন দলীয় নেতাকর্মীদের কাছে ১০ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করেন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net