1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জমি দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

খুটাখালীতে জমি দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৪

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার

দীর্ঘ ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নারীসহ চারজনকে গুরুতর আহত করেছে। এসময় ২ নারীকে শীলতাহানিরও অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার (১৯ আগষ্ট) বিকেলের দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওর্য়াড হরইখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বর্নিত ইউনিয়নের হরইখোলা গ্রামের নুরুল কবির মিস্ত্রির স্ত্রী নুর জাহান (৬০), তার কন্যা জন্না (৩২), উর্মি সোলতানা (২৮) বর্তমানে ৭ মাসের গর্ভবতী ও পুত্র এনামুল কবির(৩০)।
আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চকরিয়া থানার একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, মাত্র ৯০ কড়া জমি দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখলে রয়েছে ইউনিয়নের ৬নং ওর্য়াড হরইখোলার বাসিন্দা নুরুল কবিরের স্ত্রী নুর জাহান। অনেক বছর ধরে হালচাষ ও ক্ষেত খামার করে আসলেও ঐ জমির একটি অংশ ২০/২৫ কড়া দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় দখলবাজ চক্র।

বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে একই এলাকার জাফর আলমের পুত্র জাহাঙ্গীরের নেতৃত্বে দখলবাজ চক্রের সদস্য সাইফুল, মোঃ কালুর পুত্র নুরুচ্ছফা ও তার ভাই কামাল একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নুর জাহানের ভোগ দখলীয় জমিতে রোপিত গাছপালা,ঘেরাবেড়া ও মাটি কাটা শুরু করে।

খবর পেয়ে একইদিন বিকেলে ঘটনাস্থলে গেলে নুরুল কবিরের স্ত্রী, কন্যা ও পুত্রকে পিঠিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তাদের গলায় ও কানে থাকা স্বর্ণালংকার, মোবাইলও ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন বলেন ঘটনা শুনেছি। উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net