1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ট্রলার ডুবে নিহত পরিবারে ৪০ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

নবীনগরে ট্রলার ডুবে নিহত পরিবারে ৪০ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে বেপরোয়া স্পিডবোটের ঢেউয়ে ট্রলার ডুবে মারা যাওয়া পরিবারে ৪০ হাজার টাকার অনুদান দিলেন ইউএনও একরামুল ছিদ্দিক।

সোমবার (২৩/৮) সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এ অনুদানের টাকা প্রদান করেন।

এসময় নবীনগর থানার ওসি আমিনুর রশীদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সোমবার (২৩/৮) দুপুরে কাইতলা গ্রামের রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের এক দম্পতি ট্রলার ডুবে মারা যায় এবং তাদের ৭ বছরের এক সন্তান নিখোঁজ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীপথে সবাইকে সাবধানে চলাচল করতে অনুরোধ জানান। তাছাড়া বেপরোয়া গতিতে না চালানোর জন্য স্পীডবোটের চালকদের সতর্ক করেন। তিনি আরো জানান, নিয়মিত মনিটরিংসহ আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net