1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে বিএসএফ'র গুলিতে ২ বাংলাদেশী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

পাটগ্রামে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত ২ বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ টেনে হেঁচরে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে।
রোববার (২৯ আগস্ট) ভোরে ওই উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট’এর ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলোঃ বুড়িমারীর কলাবাগান এলাকার বুলবুল ইসলামের ছেলে ইউনুস আলী (৩০) ও নীলফামারীর ডিমলা এলাকার সাগর চন্দ্র (২৭)। জানা গেছে, ওই সীমান্ত দিয়ে রোববার ভোর রাতে ভারত থেকে গরু পারাপার করতে সীমান্তে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি করেন। বিএসএফ’র গুলিতে সাগর এবং ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাদের লাশ টেনে হেঁচরে ভারতের অভ্যান্তরে নিয়ে গেছে বলে জানা গেছে।
৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, ২ বাংলাদেশির মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফ’কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ওমর ফারুক, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net