1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে ঃ রেলপথমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

সরকার অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে ঃ রেলপথমন্ত্রী

(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সরকার অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। বর্তমান সরকার দেশের মানষ যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই লক্ষে কাজ করছেন এবং দেশের মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপির গ্রামের বাড়ি উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়া গ্রামে গতকাল শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি সহ আওয়ামীলীগের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন। বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৩ জন অসচ্ছল ব্যক্তি কাছে ২০/৩০ হাজার করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ শেষে মন্ত্রী পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net