1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কনকাপৈত স্কুলছাত্রীকে ফেসবুকে উত্ত্যক্ত, খুলনা থেকে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

চৌদ্দগ্রামের কনকাপৈত স্কুলছাত্রীকে ফেসবুকে উত্ত্যক্ত, খুলনা থেকে যুবক গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৮৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক মেসেঞ্জারে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শেখ আল হেকমত কামরান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) ভোরে খুলনার খানজাহান আলী উপজেলার শিরোমণি উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার কনকাপৈত ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শেখ আল হেকমত কামরান। এছাড়া আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ভু্ক্তোভোগী স্কুল ছাত্রীর বাবা, স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ওই ছাত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ লেখা পাঠাতো।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার (৯ আগস্ট) ভুক্তভোগীর বাবা চৌদ্দগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শেখ হেকমত কামরানের বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত কামরানকে খুলনায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net