1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ১২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজানে ১২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায়

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৫০ বার

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের নবম দিনেও রাউজানের বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩১ জুলাই শনিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার নেতৃত্বে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের টিম, রাউজান থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য সহযোগিতায় উপজেলার নোয়াপাড়া ও পাহাড়তলি চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই আমরা মাঠে আছি। যারা সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net