1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪০৬ বার

আজ বাহারাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ডঃ মোঃ নজরুল ইসলাম বাহরাইনের মহামান্য রাজার কূটনৈতিক উপদেষ্টা উপদেষ্টা মান্যবর শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনিও বাংলাদেশ ও বাহারাইন এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত এ সময়ে করোনা মহামারী কালে বাহরাইনের মহামান্য রাজার এমনেস্টি ঘোষণা সহ বিভিন্ন মানবিক সিদ্ধান্তের ভূয়শী প্রশংসা করেন। মান্যবর কূটনৈতিক উপদেষ্টা কে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বাহরাইনের মহামান্য রাজার সদয় বিবেচনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

২০২১ সাল কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কারণে বিশেষ একটি বছর হিসেবে উল্লেখ করে মান্যবর রাষ্ট্রদূত মান্যবর কূটনৈতিক উপদেষ্টা কে এ বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য কোমেমোরেটিভ স্টাম্প মুদ্রণের প্রস্তাব রাখেন। কূটনৈতিক উপদেষ্টা এ বিষয়ে তার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। এ বছরের শেষে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘শান্তি সম্মেলনে’ বাহরাইনের অংশগ্রহণের বিষয়ে মান্যবর রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতকালে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।

উল্লেখ্য মান্যবর কূটনৈতিক উপদেষ্টা শেখ খালিদ বাহরাইনের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net