ঢাকা   ০১:২৩:৪৯ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শ্রীনগরে পূজার ফুল তোলাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ও লুটপাটের অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগরে পূজার ফুল তোলাকে কেন্দ্র করে গঙ্গা মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধাকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার শ্রীনগর ইউনিয়ন পশ্চিম হরপাড়া গ্রামের হরপাড়া হড়িসভা মন্দিরের পাশের বাড়িতে।

ভুক্তভোগী গঙ্গা মন্ডল বলেন, ঘটনার দিন আমি হড়িসভার গাছ থেকে ফুল তুলতে গেলে বিষ্ণু সরকারের মা আমাকে অকথ্য ভাবে গালি গেলাজ করেন। আমি তাদের বাড়ীতে গিয়ে তার ছেলের বৌয়ের কাছ গিয়ে বিচার দিয়ে আসি। আসর পথে তার ছেলে বৃষ্ণ সরকার (৩৩), আনন্দ সরকার(২৫) আমর দিক দ্রুত ছুটে আসছে। আমি দেখে দারায় কিছু বোঝার আগেই আমাকে মারধর শুরু করে। আমি দৌড় দিয়ে বাড়ীতে ছুটে আসি তারাও নাড়ীতে এসে আবারও মারে। আমার ঘরের আলমারি খুলে ৪০ হাজার টাকা নিয়ে চলে যায়। এব্যাপারে থানায় একটি অভিযোগ করেছি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি