1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউল্যাব স্কুলে এসএসসি ব্যাচ শিক্ষার্থীর উদ্যোগে মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ইউল্যাব স্কুলে এসএসসি ব্যাচ শিক্ষার্থীর উদ্যোগে মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৪ বার

নিজস্ব প্রতিবেদক: গত ২১ সেপ্টেম্বর ইউনিভার্সিটি ল্যবরেটরি স্কুল এন্ড কলেজে একই স্কুলের এস.এস.সি ব্যাচ ২১’ এর শিক্ষার্থী তামিম খানের উদ্যোগে প্রায় চারশত শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

দেশে এখনো করোনা ভাইরাসের সংক্রমণ পুরোপুরি না কমলেও গত ১২ সেপ্টেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। অনেক প্রতিক্ষার পর স্কুল কলেজ খোলায় আনন্দ উল্লাসে মেতে উঠে সব স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে স্কুলে আসার নির্দেশনাও দেন স্কুলটির কর্তৃপক্ষ।

শিক্ষার্থী তামিম খানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইউল্যাব স্কুলের সকল শিক্ষকবৃন্দ। মাস্ক বিতরণকালে এই শিক্ষার্থী বলেন, ‘আমার স্কুল জীবন শুরু এখান থেকেই। কেজি ক্লাস থেকে এসএসসি পর্যন্ত আমি এখানেই। তাই এই স্কুলের প্রতি আমার মায়া ভালোবাসা অনেক বেশি। ইউল্যাবের অধ্যক্ষ এবং সকল শিক্ষকদের আমি অনেক সম্মান করি, উনারা সবসময় আমার খেয়াল রেখেছেন। পাশাপাশি এই স্কুলের সকল শিক্ষার্থীরাও আমার খুব আপন। এখনকার মত ভবিষ্যতেও আমি এই স্কুলটির জন্য ভালো কিছু করার চেষ্টা করবো’।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিনা আক্তার ও সকল শিক্ষক মন্ডলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net