ঢাকা   ০৭:৪৬:৩৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন

কুবিতে তৃতীয় দফায় সশরীরে পরীক্ষা শুরু

সাঈদ হাসান, কুবি |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তৃতীয় দফায় সশরীরে পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, এদিন ৭টি বিভাগের মোট ১১ টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে সকাল-সন্ধ্যা দুই শিফটে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে অনুষদে ডোকতে তাপমাত্রা মাপা হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এছাড়া মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হলরুমে প্রবেশ করবে সবাই।
উল্লেখ্য, করোনা সংক্রমণের ফলে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গেল বছরের ২০ ডিসেম্বর ১ম দফায় সশরীরে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়া শুরু করে প্রশাসন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পরীক্ষা কার্যক্রম স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ২য় দফায় ১৩ জুন থেকে ২৫ জুন পরীক্ষা নিয়ে আবার স্থগিত করে। পরে করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ায় ২৯ আগস্ট ৩য় দফায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি