ঢাকা   ০৮:২০:০৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

চৌদ্দগ্রামে ডিস ও ইন্টারনেট লাইন কেটে ব্যবসায়ীকে হয়রানী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে ইন্টারনেট ও ডিস লাইনের তার কেটে এবং সংযোগ মেশিন নষ্ট করে পৌরসভাধিন পাঁচরা গ্রামের কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ নামে এক ব্যবসায়ীকে হয়রানী ও ব্যবসায়ীকভাবে ক্ষতি করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনেই শুধু তার ৭০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। এ ঘটনায় ভুক্তভোগি ওই ব্যবসায়ী বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা কয়েকজনক আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভাধিন পাঁচরা গ্রামের কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ দীর্ঘ ১২ বছর ধরে নিজ এলাকায় ডিস ও ব্রডব্র্যান্ড ইন্টারনেট (ওয়াইফাই) এর ব্যবসা পরিচালনা করে আসছেন। বিগত ৬ মাস ধরে অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে ব্যবসা সংক্রান্ত ক্ষতি সাধন ও ডিস-ওয়াফাই গ্রাহকদের উসকে দেয়ার লক্ষ্যে রাতের আঁধারে ইন্টারনেট ও ডিস লাইনের তারগুলো কেটে দেয়া সহ সংযোগ কাজে ব্যবহৃত মেশিন গুলো নষ্ট করে রাখে। কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতিকারীরা। তারই ধারাবাহিকতায় গত সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটায় পাঁচরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্বপন মিয়ার বাড়ীর সামনে, মুক্তার বাড়ীর সামনে ও কমলপুর গ্রামের বাদল মিয়ার বাড়ীর সামনের মেইন লাইনগুলো কেটে দেয়। এ সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ডিস ও ওয়াইফাই এর মেশিনগুলোও নষ্ট করে রাস্তায় ফেলে রেখে যায়। এভাবে গত ছয়মাস ধরে দুষ্কৃতিকারীরা ক্ষতিসাধন করে আসছে বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ী মুরাদ পাটোয়ারী।

এ বিষয়ে মুরাদ পাটেয়ারী বলেন, একটি অসাধু চক্র প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার ব্যবসার ক্ষতি করতে এবং ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। গত ছয়মাস ধরে তারা ডিস ও ইন্টারনেটের লাইন কেটে রাখাসহ সংযোগ মেশিনগুলো নষ্ট করার মত ঘৃণিত কাজটি করে যাচ্ছে। আমি এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি থানা প্রশাসন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি