1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

চৌদ্দগ্রামে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল, স্কার্ফ সিরাপ ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নাছের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিনরাস্তার মোড়ে অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ফেনসিডিল, ১৪৯ বোতল স্কার্ফ সিরাপ পাচারকালে শাহজালাল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী নাজমুল (২৩) পালিয়ে যায়। ধৃত শাহাজালাল উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত বারকু মিয়ার ছেলে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার এসআই শুভ দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিং ছুফুয়া রাস্তার মাথায় সন্দেহভাজন একটি সিএনজিকে থামতে সিগনাল দিলে সিএনজি চালক সাইফুল (২২) গাড়ী রেখে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রিনা বেগম (৫০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত রিনা উপজেলা কালিকাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কাজী আব্দুস সোবহানের মেয়ে ও একই এলকার খোরশেদ আলমের স্ত্রী। এসময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত সিএনজি আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, ‘ভারতীয় ফেনসিডিল, স্কার্ফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ী ও ৫ কেজি গাঁজাসহ নারী মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net