1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছি -সংসদে প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছি -সংসদে প্রধানমন্ত্রী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ বার

করোনা সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তাছাড়া স্কুল কলেজের শিক্ষকদের দুই ডোজ কোভিড টিকাও দেওয়া হয়েছে। এমতাবস্থায় আমি তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনে এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন- আমি স্কুল কলেজের অন্যান্য কর্মচারী, পিওন, তাদের পরিবারের সদস্য, ড্রাইভারসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত টিকা দেওয়ার জন্য বলেছি। তবে স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমরা ফাইজারের টিকা আনাচ্ছি। তাছাড়া ৬ কোটি টিকা যাতে দ্রুত দেশে আসে সেজন্য টাকা পাঠিয়ে দিয়েছি। তবে দেখা যাচ্ছে সবাইকে টিকা দেবার পরে আবার করোনা হচ্ছে, তবে তা একটু কম।’

তিনি বলেন- ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে আমরা যেভাবে কোভিড নিয়ন্ত্রণ করেছি তা কিন্তু বিশ্বের ধনী দেশগুলো পারছে না। তবে আমাদের ডেঙ্গু থেকে সাবধান হতে হবে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net