ঢাকা   ০৭:৩৫:৪৯ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নবীনগরে বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র মৃত্যুবার্ষিকী পালিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, সিনিয়র শিক্ষক (অবঃ) আবু কামাল খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পাঠ করেন, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জন্মভূমি শিবপুর আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি