1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী জেলা কমিটি পুনর্বহাল দাবিতে কবিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালী জেলা কমিটি পুনর্বহাল দাবিতে কবিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

নোয়াখালী জেলা আওয়ামীলীগের আগের ঘোষিত কমিটি পুনর্বহালের দাবিতে কবিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে একরাম সমর্থিত বিভিন্ন নেতা কর্মীরা ভাটাইয়া ইউনিয়ন,সুন্দলপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে আহগের কমিটির পূর্ণবহাল দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

এ সময় উপস্থিত ছিলেন, ২নং সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলু, কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ,২নং সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন আরজু,ভাটাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দীন।

বক্তারা বলেন, নোয়াখালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল। করোনাকালীন সময়ে তাঁর অবদান ছিল প্রশংসিত। কিছু হাইব্রিড পরিকল্পিতভাবে জেলা আওয়ামীলীগতে কুলষিত করতে উঠে পড়ে লেগেছে দাবি করেন।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামীলীগের কমিটি পুনর্বহাল রাখার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net