1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ৯ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ৯

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে নরসিংদী জেলা ডিবি পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) নরসিংদিতে রাতে ডাকাতির প্রস্তুতি কালে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ওই সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্য আটক হয়।

এব্যাপারে নরসিংদী জেলা ডিবি পুলিশ এর উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও চৌকস অফিসার ইনচার্জ, ডিবি নরসিংদী মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে ডাকাতি প্রস্তুতি গ্রহনকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯ (নয়) সদস্যকে ২টি বিদেশী পিস্তল, গুলি, কাটার, দেশীয় অস্ত্র-সস্ত্র ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছে লুন্ঠন করে নেওয়া স্বর্ণ বিক্রির নগদ ২,৪৫ ০০০ টাকা উদ্ধার করা হয়।।

এব্যাপারে নরসিংদী জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, গোপনসূত্রে খবর পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯জন সদস্যকে অস্ত্র সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ডাকাতদল ইতোপূর্বে নৌপথে স্পীড বোট ব্যবহার করে ঢাকা জেলার আশুলিয়ার নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করেছিল বলে স্বীকার করে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে দিবাগত মধ্যরাতে সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকান ১টি মুদি ও একটি পান সিগারেটের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার দিকে ইঞ্জিনচালিত নৌযান ও স্পীড বোটে করে এসে একদল সঙ্ঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে এসব দোকানের কর্মচারীদের আরেকটি দোকানে তালাবদ্ধ করে রেখে সিরিয়ালি দোকানগুলোতে ডাকাতি করে। এঘটনায় স্বর্ণব্যবসায়ীদের প্রায় দুই শত ভরি স্বর্ণ ও প্রায় ৮’শ ভরি রুপা লুট হয়েছে বলে জানান স্বর্ন ব্যাবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net