ঢাকা   ১২:৫২:০০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

পরিচালক সবুজ খানের পথচলা

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আকাশ সমান স্বপ্ন নিয়ে শোবিজে প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন অসংখ্য তরুণ নির্মাতা। এ অঙ্গনে কাজের মাধ্যমেই নিজের অভিজ্ঞতার জানান দিতে হয়। তেমনি একজন সবুজ খান, যিনি একাধারে চলচ্চিত্র ও নাটক নির্মাতা।

চিত্রগ্রাহক পরিচয়ে ক্যারিয়ার শুরু করলেও কাজের মাধ্যমে নিজেকে একজন সফল পরিচালক হিসেবে ছাড়িয়ে যেতে চান সবুজ খান। বলেন, ‘পরিশ্রম কখনও বৃথা যায় না। এখন শুধু ভালো কাজের (নির্মাণ) মধ্যে দিয়ে সময় পার করতে চাই। কারণ একমাত্র কাজই নিজেকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে।’

২০১২ সালে ‘গণিকা এখন আমি’ নিয়ে টেলিভিশন নাটক নির্মাণ শুরু করেন সবুজ খান। এখন পর্যন্ত তিনি প্রায় ২৫টি নাটক পরিচালনা করেছেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রজকিনী চণ্ডীদাস’ খুব শিগগির বড় পর্দায় মুক্তি পাবে বলেও জানালেন তিনি।

সবুজ খানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গণিকা এখন আমি, কপাল, কালো মেক-আপ, অভিমানিনী, কমিউনিকেশন গ্যাপ, গল্প হলেও পারতো, গাঁয়ের মানুষ, যুদ্ধের শেষ অংশ, পারবো না ছাড়তে তোকে, গল্পের শেষ কোথায়, বিবাহিত বনাম অবিবাহিত, বকবক বক্কর, ভালোবাসা এই পথে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি