1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর জন্মদিনে চৌদ্দগ্রামে গণটিকা কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

প্রধানমন্ত্রীর জন্মদিনে চৌদ্দগ্রামে গণটিকা কার্যক্রম

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভাসহ তেরটি ইউনিয়নের মোট চৌদ্দটি কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে বয়স্ক নারী-পুরুষসহ টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাহিরে ছিলো মানুষের দীর্ঘ লাইন।

মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভা কেন্দ্রে গণটিকা কার্যক্রমের চলমান কর্মসূচি পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ১৫০০ টিকা টার্গেট নিয়ে কার্যক্রম শুরু করা হলেও টিকা গ্রহণকারীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে এ টার্গেট ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net