1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দূর্ঘটনায় দুই সহোদরের মৃত্যূ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনায় দুই সহোদরের মৃত্যূ

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

ঢাকা জেলার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যূ হয়। এ ঘটনার সাথে জড়িত ঘাতক গাড়িটিকে সনাক্ত সহ ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৪৫) ও আরোহী ওয়াজি উল্লাহ (২৬)। পুলিশ জানায়, সকালের দিকে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি তবে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net