1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ৪টি কক্ষ পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আশুলিয়ায় ৪টি কক্ষ পুড়ে ছাই

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

সাভারের আশুলিয়ায় একটি বসতবাড়িতে আগুন লেগে চারটি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।

সোমবার দুপুরে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের সেমিপাকা টিনসেড বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে হঠাৎ টিন সেডের সেমিপাকা ওই বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া দেখতে পায় তারা। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরগুলো তালাবদ্ধ থাকায় কেউ ঘরে প্রবেশ করতে পারেনি। ফলে সমস্ত মালামাল পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ারসার্ভিসের ফায়ার ফাইটার সফিউল আলম জানান, ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় পাঁচলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net