1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বার

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে একটি বিদ্যালয়ের প্রদান শিক্ষক।
বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় ডিজি করা হয়েছে। জিডি করার পর বিভিন্ন স্থানে খোঁজা খুজি হয়েছে। বাবলু মিয়া বলেন, আমার জানামতে পারিবারিক কোন কলহ ছিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net