1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী থেকে সাম্পান বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে চসিক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কর্ণফুলী থেকে সাম্পান বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে চসিক

বৈঠাহাতে ঘাট ছেড়ে রাস্তায় তিন শতাধিক সাম্পান মাঝি

আলিউর রহমান, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার

ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাটে চলমান ধর্মঘটের পঞ্চম দিনে বৈঠাহাতে মানববন্ধন করেছেন সাম্পান মাঝিরা। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন,
চট্টগ্রামের আড়াইহাজার বছরের ঐতিহ্যবাহী সাম্পান কর্ণফুলী থেকে চিরতরে বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত পাঁচ দিন ধরে নিজেদের ন্যায্য দাবিতে ইছানগর-বাংলাবাজার ঘাটে ধর্মঘট করছেন তিনশতাধিক সম্পানমাঝি। মাঝিদের ন্যায্যদাবীর তোয়াক্কা না করে কর্ণফুলী ছাড়ার পরামর্শ দিয়েছেন ভূসম্পদ কর্মকর্তা জসীম উদ্দিন। যে কারনে মাঝিরা বৈঠাহাতে ঘাট ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
পাটনিজীবি নীতিমালা ২০০৩ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী একজন সাম্পান মাঝি ঘাটে থাকলেও তাকে ঘাঁট ইযারা দিতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন মাঝিদের ঘাট ইজারা না দিয়ে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির মাধ্যমে গত পাঁচ মাস ধরে দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা টোল আদায় ও চাঁদাবাজি করে আসছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে যাত্রীরা উপজেলা কর্ণফুলী উপজেলা ইউএনও এর কাছে অভিযোগ করলে গত ১২/০৮/২০২১ তারিখ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের পরিবর্তে গরীব ইছানগর বাংলাবাজার ঘাটের মাজিদের ৫০০০ টাকা জরিমানা করে এবং এই অবস্থা চলতে থাকলে আগামীতে অভিযান চালিয়ে জরিমানা ও জেল প্রদান করা হবে বলে নির্দেশ প্রদান করে। যে কারনে মাঝিরা নিরুপায় হয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে ঘাট বন্ধ করে লাগাতার ধর্মঘট শুরু করে। ধর্মঘট চলাকালে মাঝিরা চসিকের প্রধান রাজস্ব কর্মকতা ও ভূসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা ঘাটে সাম্পানের পরিবর্তে ইঞ্জিন চালিত বোট চলবে জানিয়ে সাম্পান মাঝিদের ঘাট ছেড়ে যাওয়ার পরামর্শ দেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী, সাংবাদিক আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ, সহ সভাপতি লোকমান দয়াল, সদস্য মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জসীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net