ঢাকা   ১১:০২:৪৯ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন। এসময় কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা ও নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুছ ছালাম, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, কিডনী ডায়ালাইসিস ইউনিটের কনসালটেন্ট ডা. শাহাদাত হোসেন শিবলী, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ প্রমূখ।

বিভাগীয় প্রধান ডা. ফজলে এলাহী খান জানান, এ পর্যন্ত কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্স থেকে ২৬ হাজার ৯১০ বার ডায়ালাইসিস, ৪শ জনের ক্যাথেটার, রেনাল বায়োপ্সি ৫জন, ৬০ জনের এভি ফেস্টুলা করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠার পর থেকে এ কমপ্লেক্স থেকে ১ কোটি ৩ লাখ ১১ হাজার ১২০টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি