1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা নরসিংদীর আলোছায়া বৃদ্ধাশ্রমে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা নরসিংদীর আলোছায়া বৃদ্ধাশ্রমে

সফিকুল ইসলাম রিপন ; নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ বার

চট্টগ্রাম ওয়াশার সাবেক রাজস্ব কর্মকর্তা সামসুল আলম মেহমানখানা থেকে এখন আলোছায়া বৃদ্ধাশ্রমে ঠাঁই পেয়েছেন। ৭ সন্তানের জনক এই বৃদ্ধের সকল সন্তানই উচ্চ শিক্ষিত এবং স্বাবলম্বী। কিন্তু ছেলে-মেয়েরা এ বৃদ্ধ বাবাকে সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে এবং বর্তমানে তার কোনো খোঁজখবরও তারা নেওয়ার প্রয়োজন বোধ করছে না
বৃদ্ধ সামসুল আলমের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ দিন চাকুরী করেছেন চট্রগ্রাম ওয়াশায়। রিটায়ার্ড হবার পর সুচতুর শিক্ষিত ছেলে মেয়েরা তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তার সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। যার ফলে তিনি বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। চলে আসেন নরসিংদীতে। আশ্রয় নেন নরসিংদী রেল স্টেশন প্লাট ফরমে। খাবারের সন্ধানে যান মেহমানখানা তিনি গত ১০ দিন যাবৎ নরসিংদী রেলস্টেশনে ভাসমান জীবন যাপন করে আসছিলেন। তিনি লোকমারফত খবর পেয়ে নরসিংদী শহরের ভেলানগরস্থ জেলখানার মোড়ে অস্থায়ীভাবে করোনাকালীন সময় জন্য স্থাপিত মেহমানখানায় উপস্থিত হন। পরে তাঁর প্রতি সন্তানদের অমানবিক আচরণের কথা শুনে মেহমানখানার মূল উদ্যোক্তা ও নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ ‘আলোছায়া বৃদ্ধাশ্রম’ নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার ঘোষণা করেন এবং তাকে সে বৃদ্ধাশ্রমেই আশ্রয় দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net