1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোখরাঙানির কবলে বন্ধু রাষ্ট্র সৌদি আরব ; এফবিআইয়ের অভিযোগ ৯/১১ হামলায় মদত দিয়েছিল সৌদি গুপ্তচর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

চোখরাঙানির কবলে বন্ধু রাষ্ট্র সৌদি আরব ; এফবিআইয়ের অভিযোগ ৯/১১ হামলায় মদত দিয়েছিল সৌদি গুপ্তচর

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার

৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে শনিবার এফবিআই ওই তদন্তের নথি সামনে আনে।
এই প্রথম আমেরিকায় ৯/১১ হামলার তদন্তের বিশদ সামনে আনল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। গত ২০ বছরে এই ঘটনাটি ঘিরে কয়েক হাজার তদন্ত হওয়ার কথা। তার মধ্যে একটি তদন্ত রিপোর্ট শনিবার প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। আর সেই নথি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। কারণ এফবিআই প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, ৯/১১ হামলায় সৌদি দূতাবাসের এক কর্মী ও এক সৌদি গুপ্তচরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলাকারীদের সাহায্য করেছিল সৌদি দূতাবাস কর্মী এবং ওই গুপ্তচর। তদন্তে প্রকাশ, হামলাকারীদের থাকা, খাওয়া এমনকি নির্বিঘ্নে যাতায়াতেরও ব্যবস্থাও করে দিয়েছিলেন এই দু’জন।

প্রকাশিত ওই নথি থেকে জানা যাচ্ছে, সৌদির অন্তত দু’জন নাগরিক হামলার কথা আগে থেকে জানতেন এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার আগে হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছিলেন। এঁদের মধ্যে একজন লস অ্যাঞ্জেলেসের সৌদি দূতাবাসের কর্মী। যিনি বিমান অপহরণকারীদের নানারকম রসদ জুগিয়ে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। অন্য জনের নাম ওমর আল বায়ুমি।

সরকারি নথিতে ওমর সেই সময়ে লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করতে আসা সৌদির এক ছাত্র। যদিও এফবিআই তাকে চিহ্নিত করেছে সৌদির গুপ্তচর বলে। এমনকি রিপোর্টে এফবিআই লিখেছে, এই ওমরই বিমান হামলাকারীদের যাতায়াত, আশ্রয় এবং আর্থিক জোগানের ব্যাপারে নিয়মিত সাহায্য করেছেন। ওমর সম্পর্কে এফবিআইয়ের মূল্যায়ন, ‘হামলার ঘটনায় এই ব্যক্তি ওতপ্রোত ভাবে জড়িত।’ যদিও সৌদি সরকার তদন্তকারীদের এই সব দাবিই নস্যাৎ করে দিয়েছে। তারা জানিয়েছে, এফবিআই যে ৯/১১ হামলার তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে সৌদির কোনও সরকারি প্রতিনিধি এই হামলায় যুক্ত ছিলেন, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন।

২০১৬ সালেই সৌদির ওই দু’জনের কথা এফবিআই জানতে পারে। প্রকাশিত তদন্তের নথিটি ওই বছরের। কী ভাবে তাঁদের উপর গোয়েন্দাদের সন্দেহ পড়ল, তারপর তদন্ত কোন পথে এগিয়েছে, তার সবটাই নথিতে বলা আছে। তবে এর প্রেক্ষিতে আমেরিকার সরকার সৌদি প্রশাসনের সঙ্গে কোনও রকম আলোচনা করেছে কি না, বা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা রিপোর্টে স্পষ্ট নয়।

৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে শনিবার এফবিআই ওই তদন্তের নথি সামনে আনে। সিদ্ধান্তের কারণ ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি এগ্‌জিকিউটিভ অর্ডার। ৯/১১ হামলায় নিহতদের আত্মীয়রা একটি চিঠি লিখেছিলেন বাইডেনকে। সেই চিঠি পেয়েই বিশেষ নির্দেশ জারি করেন প্রেসিডেন্ট বাইডেন।

চিঠিতে নিহতদের নিকট আত্মীয়রা তাঁকে বলেছিলেন, প্রেসিডেন্ট যেন নিহতদের শ্রদ্ধা জানাতে নিউ ইয়র্ক শহরের ‘গ্রাউন্ড জিরো’তে না আসেন। কেন না, তিনি এখনও পর্যন্ত তদন্তের বিশদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করতে পারেননি। নিহতদের আত্মীয়রা চিঠিতে সৌদি যোগের কথাও জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন, আমেরিকার সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি কেন!

সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net