1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

চৌদ্দগ্রামে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কয়েকটি সভায় অংশগ্রহণ ও টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, চৌদ্দগ্রাম ইউআরসি ইন্সট্যাক্টর মুমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও সাংবাদিক মজিবুর রহমান বাবলুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ আগত অতিথিবৃন্দ। এ সময় উপজেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সরকারী অনুদান হস্তান্তর করা হয়।

পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস ও পৌরসভার টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, সহকারী কমিমনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net