1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর প্রেসক্লাবে সোহরাব হোসেন জুয়েলে'র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

নবীনগর প্রেসক্লাবে সোহরাব হোসেন জুয়েলে’র মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রেসক্লাবের সদস্য মরহুম সোহরাব হোসেন জুয়েলে’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ জালাল উদ্দিন মনির।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মাহাবুবুল আলম লিটন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, ক্রীড়া-সাহিত্য ও শিক্ষা সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জ্বল, পিয়াল হাসান রিয়াজ, আমজাদ হোসাইন, শফিকুল ইসলাম বাদল, মিঠু সূত্রধর পলাশ ও প্রেসক্লাবের সদস্য মরহুম সোহরাব হোসেন জুয়েলে’র ছেলে ইয়ানাথ হোসেন।

বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net