1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কারপ্রাপ্তিতে কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!

প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কারপ্রাপ্তিতে কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান এবং ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই আনন্দ র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। কুবির মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ম. রকিবুল ইসলাম রকি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net