1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ৱওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

প্রধানমন্ত্রীর বিকেল পৌনে ৪টার দিকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শনিবার ফিনল্যান্ডে অবস্থান করে রোববার বিকেলে হেলসিঙ্কি থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
ওই দিন সন্ধ্যা ৬টায়‌ তার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। করোনা সংক্রমণের হার কমায় দীর্ঘ দেড় বছর পর এই বিদেশ সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

এদিকে প্রধানমন্ত্রীর সফর বিষয়ে গতকাল গণমাধ্যমে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাইট বৈঠকে বিশ্ব নেতাদের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে’ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net