1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন : ড.কলিমউল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ

শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন : ড.কলিমউল্লাহ

মোঃ সাইফুল্লাহ |
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৩ বার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপের উদ্যোগে জুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন।

আলোচনায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর পীরগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী যুবলীগের আরব আমিরাত শাখার সভাপতি রফিকুল হক মিয়া। তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও প্রবাসীদের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার অবদানের কথা সবাইকে স্মরণ করে দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল জুয়েল।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউএন ডিজএ্যাবিলিটি এন্ড হিউম্যান রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিপু সিদ্দিক, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, জানিপপ ন্যাশনাল ভলেন্টিয়ার আফসানা করিম, চাঁদপুর জেলার ক্রীড়া ও যুব সম্পাদক জনাব মাসুদ আলম মিল্টন, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন,
এবং চাঁদপুরস্থ কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান, গবেষক খোরশেদ আলম ও সাংবাদিক আবদুল্লাহ আল তোফায়েলসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net