1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা ইছামতি থেকে মাসুম নামের এক কিশোরের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান

আনোয়ারা ইছামতি থেকে মাসুম নামের এক কিশোরের লাশ উদ্ধার

বদরুল হক; আনোয়ারা
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৮৬ বার

চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে ২টা দিকে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মাসুম আনোয়ারা কৈইখাইন গ্রাম গ্রামের মো. ইউছুপের ছেলে। নিহতের পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে এক বন্ধুর সাথে মোটরসাইকেলের পেছনে করে ইছামতি এলাকার দিকে যায় মাসুম।সে বাড়িতে ফিরে আসে নাই,এলাকার লোকজন মৃত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে সে রাতে পৌণে ২টার ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে । পুলিশ জানায় , ঘটনাস্থল থেকে থানার দূরত্ব প্রায় ৪০০ মিটারের মতো। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে যারা মৃত্যূর দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবো। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি,ময়না তদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। আশাকরি মৃত্যুর রহস্য তদন্ত সাপেক্ষে বের হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net