1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও নদী থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঈদগাঁও নদী থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৬১ বার

কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে ফাতেমা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।

নিহতের মেঝ ছেলে শফি আলম বলেন, গত ২৯ সেপ্টেম্বর সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি। শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধারকারী ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম বলেন, বৃদ্ধা কিভাবে নিখোঁজ হলেন, কি করে নদীতে পড়লেন সবকিছু তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net