1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সেরা পূজামণ্ডপের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট প্রদানের ঘোষণা দিলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নবীনগরে সেরা পূজামণ্ডপের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট প্রদানের ঘোষণা দিলেন ইউএনও

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৮৮ বার

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। সেরা ও সুন্দর পূজামণ্ডপগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট প্রদানের ঘোষণা দিয়েছেন ইউএনও একরামুল ছিদ্দিক।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নিরাপদ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় বক্তৃতাকাল তিনি এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সবাইকে আহবান জানান‌।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর পক্ষ থেকে উপজেলার ১২৫ টি পূজামন্ডপের জন্য মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গসহ পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net