1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পতেঙ্গা সমুদ্রে ডুবছে লাইটার জাহাজ এমভি টিটু -৭ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

পতেঙ্গা সমুদ্রে ডুবছে লাইটার জাহাজ এমভি টিটু -৭

মজিব উল্ল্যাহ্ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫০৫ বার

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে ডুবেছে এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে পাশে থাকা আরেকটি জাহাজে উঠে রক্ষা পান ওই জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক। জাহাজটি আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ বহন করছিল বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সদস্য নিজামুল ইসলাম মাস্টার। তিনি বলেন, ‘এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাচ্ছিল। পতেঙ্গা সৈকত এলাকায় জাহাজটি ডুবে গেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। পাশে থাকা আরেকটি জাহাজে সাঁতরে উঠে ওই জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক রক্ষা পান।’
তিনি আরো বলেন, নাবিক-শ্রমিকদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net