1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারী খাল বাঁধ দিয়ে প্রভাবশালীর মাছ চাষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

সরকারী খাল বাঁধ দিয়ে প্রভাবশালীর মাছ চাষ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ বার

সরকারি খালের মুখে বাঁধ। খালটি দখল করে করছেন মাছ চাষ। বাঁধের উপর বানানো হয়েছে থাকার ঘর এবং বাঁধের একঅংশে সবজি চাষের ও অভিযোগ উঠেছে ,ঐ দখলবাজির সঙ্গে জড়িত স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা।
এদিকে খালে বাঁধ থাকার কারণে প্রায় ১০০০ একর জমির পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। মাছ চাষ এবং পানি সরবরাহ বন্ধ থাকায় কৃষি জমিতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে কৃষি জমিতে চাষাবাদ নিয়ে কৃষকদের থাকতে হয় দুশ্চিন্তায়।
এ চিত্র পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের ২৮ নং এলাকার মাঝ দিয়ে যাওয়া খালটির। র্দীঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি খাল বাঁধ দিয়ে মাছ চাষ করছেন ওই এলাকার দেলোয়ার পঞ্চায়েত নামের এক বিএনপি নেতা।
স্থানীয়রা জানান, র্বষার আগে খাঁলের ২টি কালভার্টের সামনে মাটি ও বাঁশ দিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন বিএনপি নেতা দেলোয়ার পঞ্চায়েত। ১০০০ একর কৃষি জমি দখল করে মাছ চাষ করেছেন তিনি।
এতে পানি চলাচল বন্ধ হওয়ায় বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেকের বাড়ি-ঘর, বাড়ির আঙ্গিনার শাক-সবজি ডুবে যাচ্ছে। চাষাবাদে কৃষক খালের পানি ব্যাহার করে জমিতে সেচ দিতে পারছে না।
দেলোয়ার পঞ্চায়েত এর কাছে জানতে চাইলে তিনি সংবাদকর্মীকে মুঠোফোনে বলেন, আমি খালে বাঁধ দিছি আমাদের জমি রক্ষা করার জন্য এবং খালে মাছ চাষ করছি বাঁধের টাকা উঠানোর জন্য। আমি বাঁধ দিয়েছি কোন কর্মকর্তা জানল কি জানলো না সেটা আমার দেখার বিষয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আমার কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
উপজেলা র্নিবাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, সরকারি খালে বাঁধ দেয়া যাবনো বিষয়টি যেহেতু জানতে পেরেছি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net