1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেপ্টেম্বরে হামলায় আহত ২০ গত ৩ মাসে গ্রেফতার হামলা-মামলায় ও হয়রানিতে শিকার ৮০ সাংবাদিক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সেপ্টেম্বরে হামলায় আহত ২০ গত ৩ মাসে গ্রেফতার হামলা-মামলায় ও হয়রানিতে শিকার ৮০ সাংবাদিক

বিএফইউজের মিডিয়া মনিটরিং সেলের রিপোর্ট

রাশিদুল ইসলাম |
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার

সেপ্টেম্বর মাসে দেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক। এ মাসে ছয় সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে। দুই সাংবাদিক গ্রেফতার হয়েছেন। এ ছাড়া জীবননাশের হুমকির মুখে পড়েছেন আরো ৩ সাংবাদিক।
আর জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরের তিন মাসে দেশে মোট ৮০ জন সাংবাদিক হামলা, মামলা, গ্রেফতার ও হয়রানিসহ নানাভাবে নিগ্রহের শিকার হয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের পক্ষ থেকে গঠিত মনিটরিং সেল গণমাধ্যমে এ তথ্য তুলে ধরা হয়। এতে আরো বলা হয়, বহুল বিতর্কিত ডিজিটাল আইনেই তিন মাসে ১৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।আগস্ট মাসে দেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ছয়জন সাংবাদিক। ওই মাসে গণমাধ্যম সংশ্লিষ্ট ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়। হেনস্থা ও হুমকির সম্মুখীন হন আরো চারজন সংবাদকর্মী। আর জুলাই মাসে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছিলেন ছয়জন সাংবাদিক। ডিজিটাল আইনে ১০ জনসহ বিভিন্ন মামলায় জুলাই মাসে আসামি হয়েছেন ১১জন সাংবাদিক। ওই মাসে হামলা, হেনস্থা ও হুমকির সম্মুখীন হন আরো সাতজন সংবাদকর্মী।বিএফইউজের মনিটরিং সেল দেশের প্রধান সংবাদপত্রসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রেখে এ তথ্য ও পরিসংখ্যান পেয়েছে।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনের তত্ত্বাবধানে এ মনিটরিং সেল কাজ করছে। মনিটরিং কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএফইউজের সহসভাপতি রাশিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সহকারী মহাসচিব মো: সহিদ উল্লাহ মিয়াজী ও সদস্য সচিব প্রচার সম্পাদক মাহমুদ হাসান।
গত মাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো ঘটেছে ঢাকার সাভার, চট্টগ্রাম, নাটোর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, বরগুনা, রংপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে। এ ছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন করে হামলার শিকার হন প্রবাসী সিনিয়র সাংবাদিক ফরিদ আলম। তিনি নিউইয়র্ক থেকে সম্প্রচারিতএনসিএন টেলিভিশনের নির্বাহী সম্পাদক।
সেপ্টেম্বর মাসে গণমাধ্যমে ঘটে যাওয়া আলোচিত অন্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের মাধ্য ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব, অনিবন্ধিত সকল অনলাইন নিউজপোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ, বিটিআরসি কর্তৃক ৫৯টি আইপিটিভি বন্ধ, নিয়মিত প্রকাশ না করায় ঢাকাসহ সারাদেশের ১২০টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল ও পুলিশের নিউজপোর্টাল উদ্বোধনও সাংবাদিকতা করার ঘোষণা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net