1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাসুম হত্যার দাবিতে স্বজনদের মানববন্ধন, পুলিশের লাঠিচার্জ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

মাসুম হত্যার দাবিতে স্বজনদের মানববন্ধন, পুলিশের লাঠিচার্জ

আনোয়ারা সংবাদদাতা ;
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার

চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুম (১৯) এর মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে স্বজনদের করা মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার (০৪ অক্টোবর) উপজেলার সামনে বেলা ১১টা থেকে শুরু হয় মানববন্ধন, পরবর্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানববন্ধনকারীরা। এসময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাঠিচার্জ করে বিক্ষোভকারাীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় নিহিত মাসুমের মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে উপজেলা চত্বর। তিনি বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই। নিহতের বড় ভাই মামুন বলেন, আমরা মামলা করতে গেছি কিন্তু পুলিশ মামলা নিচ্ছিনা। এটাকে বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে। স্বজনদের দাবি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,আমরা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আপাতত অপমৃত্যুর এজহার নেওয়া হয়েছে। পরবর্তীতে পোস্টমর্টেমের রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net