1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ'লীগ সরকারের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরছে বিএনপি : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

আ’লীগ সরকারের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরছে বিএনপি : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিগত দিনে বিএনপি-জামায়াত জোট সরকার লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আজকে দেশের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরছে বিএনপি। আর জামায়াত-শিবির কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। শনিবার (০২ অক্টোবর) শেষ বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা মহামারির মাঝেও দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের আর্থিক সহায়তার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডও সচল রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন, তা বাস্তবায়ন করেই ছাড়েন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অচেনা বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন সরকার বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক কৃষিবিদ হযরত আলী প্রমুখ।প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে নির্মাণাধীন ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী। এরপর সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net