1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আশুলিয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫৩৬ বার

ঢাকা জেলার আশুলিয়ায় এক নারী মাদক ব্যবসায়ী কুলছুম বেগমকে (৪২) আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার বাইপাইল চারাল পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার উপ পরিদর্শক হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। কুলসুম বেগম সাভার উপজেলার আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া এলাকার মৃত ইকবাল চৌধুরী ওরফে ফজলু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে । এ সময় একজন নারী কনস্টেবলের মাধ্যমে কুলসুম বেগমের দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা সহ হাতেনাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে আশুলিয়া থানায় আরও ১টি মামলা রয়েছে (মামলা নং – ৫৭/২০১৭)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, কুলছুম বেগম পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল। বাইপাইল চারাল পাড়ার নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামি নারী মাদক ব্যাবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net