1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইপশিতা অ্যান্ড নাজাকাত’স ফ্যাশন শোতে তারকার মেলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ইপশিতা অ্যান্ড নাজাকাত’স ফ্যাশন শোতে তারকার মেলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৩৮ বার

একঝাঁক তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইপশিতা অ্যান্ড নাজাকাত’স ফ্যাশন আইকনিক শো৷ ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিকেল থেকে শুরু হয় আয়োজনটি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের লাইভ পারফর্মেন্স, অপু বিশ্বাস, ফেরদৌস ও দিঘীর র‌্যাম্প শো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মকবুল হোসেন পিএএ, বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ (সিআইপি), আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ওরিয়ন ফুটওয়্যারের পরিচালক জারিন করিম, বাবা আল তাজির, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, শেখ সাদি, ফারিয়া নেওয়াজসহ আরো অনেকে।

ফটোগ্রাফি মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এশিয়ান টেলিভিশন ফটোগ্রাফি, ড্রীমওয়েভার, পিআর পার্টনার লুমেক্স থ্রি সিক্সটি।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র‌্যাম্প শো, লাইভ পারফর্মেন্স এর পরে বিভিন্ন বিভাগে বিশেষ ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আয়োজনটি সম্পর্কে আয়োজক আন্তর্জাতিক মেক-আপ আর্টিস্ট ফারজানা রহমান ইপশিতা বলেন, ‘আমি আমার স্টুডেন্টদের কাজগুলোকে স্বীকৃতি দেয়ার জন্য এই আয়োজনটি করার চেষ্টা করেছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net