ঢাকা   ০১:০৮:৪৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

কন্যা ‘দান’ প্রথা ভেঙে বিয়ে করলেন অর্ক-অর্চিতা

এম এ জব্বার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভারতে বিয়েতে দিনবদলের বার্তা দিলেন বীরভূমের অর্ক এবং অর্চিতা। গত ২১ নভেম্বর বিয়ে হয়েছে সিউড়ির ইন্দিরাপল্লির বাসিন্দা অর্কপ্রভ সিন্‌হা এবং ডাঙালপাড়ার অর্চিতা সিন্‌হার।
বিয়ের অনুষ্ঠান থেকে তাঁরা ছেঁটে ফেলেছেন বেশ কয়েকটি কাল্পনিক সভ্যতা বিরোধী প্রথা। তাঁদের মতে, ওই প্রথা নারী স্বাধীনতার বিপক্ষে। এই পদক্ষেপে সায় দিয়েছে দু’জনের পরিবারও। অর্চিতা একজন সমাজকর্মী। অর্কপ্রভ পেশায় চিকিৎসক। স্বামীর হাতে বিয়ের উপহার হিসাবে স্টেথোস্কোপ তুলে দিয়েছেন অর্চিতা।
গত রবিবার নতুন জীবন শুরু করেছেন অর্কপ্রভ এবং অর্চিতা। তাঁদের বিয়েতে ‘কন্যাদান’ হয়নি। অর্চিতাকে ‘ভাতকাপড়’ জোগানোর দায়িত্বও নেয়নি অর্কপ্রভ। বরং দু’জনেই দু’জনের জীবনভর ভাত-কাপড় জোগানোর শপথ করেছেন।

শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাকে ‘কনকাঞ্জলি’ও দেয়নি অর্চিতা। এক অনুষ্ঠানে এমন একের পর এক প্রথা ভেঙে ফেলা। প্রথা নির্মাতাদের কাছে অর্চিতার পাল্টা প্রশ্ন ‘‘ছেলে কেন শুধু মেয়ের দায়িত্ব নেবে? মেয়েও দায়িত্ব নেবে। এক জন সমাজকর্মী হয়ে আমি এই প্রথার বদল চেয়েছিলাম। কন্যা দান করার বিষয় নয়। কনকাঞ্জলিও হয়নি।’’
এই সিদ্ধান্ত নিয়ে অর্চিতা এবং অর্কপ্রভর বক্তব্য, ‘‘আমরা চাই সমাজ জুড়ে এমন পরিবর্তন আসুক।
বিষয়টি প্রচার হলে প্রত্যেকে যদি এমন ছোট ছোট পরিবর্তন ঘটায় তা হলে খুব আনন্দ পাব।’’

অর্চিতার সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে তাঁর বাপেরবাড়ি। তেমনই তিনি পাশে পেয়েছেন শ্বশুরবাড়ির সদস্যদেরও। অর্চিতাকে সাহস জুগিয়েছেন তাঁর স্বামী অর্কপ্রভ। নিয়ম ভাঙার খেলার মধ্যে দিয়েই নতুন জীবন গড়া শুরু করেছেন তঁরা। অর্কপ্রভর বাবা চন্দন সিন্‌‌হা যেমন বললেন, ‘‘বিয়েতে যে অনুষ্ঠান তাতে মনে হয় নারী ‘দাসী’। আমরা সেটা ভাঙতে চেয়েছি। সেই জন্য একে অপরকে ভাতকাপড় তুলে দিয়েছে। দু’জনেই দু’জনের দায়িত্ব নেবে। আমরা সেই বার্তাই দিতে চেয়েছি।’’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি