1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"কেন্দ্রীয় নির্দেশ কেউ নৌকার বিরুদ্ধে গেলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে"-সাবেক এমপি ফয়জুর রহমান বাদল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

“কেন্দ্রীয় নির্দেশ কেউ নৌকার বিরুদ্ধে গেলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে”-সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫৯১ বার

তারুণ্যের প্রতীক বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিশাল আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন, ইউপির নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ কেউ নৌকার বিরুদ্ধে গেলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নৌকার বিজয় মানে বঙ্গবন্ধু, শেখ হাসিনার বিজয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সুজিত দেব, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, নিয়াজুল হক কাজল, নূরুন্নাহার বেগম, সাংবাদিক সঞ্জয় সাহা, জাহিদ খান মিহির, ভিপি আব্দুর রহমান, জিএস খাইরুল আমিন, হাবিবুর রহমান, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশের পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল করিম মনির এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ দুপুরের ভূরি ভোজনের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net