1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোবাইল চুরির অপবাদে বিবস্ত্র করে যুবককে নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মোবাইল চুরির অপবাদে বিবস্ত্র করে যুবককে নির্যাতন

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪২২ বার

মাজহারুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিদিনের মতো ভোরে চা খেতে বসেন বাসার পাশের একটি চায়ের দোকানে। সেখান থেকেই মেম্বারের ছেলে মুন্নাসহ ৫ জনের নেতৃত্বে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে তুলে নিকটবর্তী একটি কলাবাগানে নিয়ে যায়। এরপরই শুরু হয় পাষবিক নির্যাতন। এ নির্যাতন যেন মধ্যযুগীয় কায়দাকেও হার মানায়। পরনের লুঙ্গি খুলে পুড়িয়ে দেয় পাষন্ডরা! এরপর বিবস্ত্র অবস্থায় মোটা তার ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর জখম করে দিনমজুর মাজহারুল ইসলামকে। আহত মাজহারুল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের চরমসলন্দ গ্রামের রমজান আলীর ছেলে। তিনি প্রায় এক যুগ যাবত শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের রঙিলাবাজার এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করছেন।

শনিবার (২৭ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে মুলাইদ গ্রামের জপ্তার পুকুরের পূর্ব পাশে একটি পিলারের সাথে মাজহারুলকে দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এ সময় তাকে জিগ্যেস করলে সে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেয়।
নির্যাতিত মাজহারুল জানান, আমি সকালে ‘চা’ খেতে বাড়ির পাশের দোকানে গেলে মুলাইদ গ্রামের মৃত আমীর মেম্বারের ছেলে মুন্নার নেতৃত্বে স্থানীয় জাহিদুল ও ইমরানসহ মোট পাঁচজন আমাকে একটি কলাবাগানে নিয়ে বিবস্ত্র করে আমার পরনের জামাকাপড় খুলে পুড়িয়ে দেয়। তারা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করেছিল। আমার কাছে অল্প কিছু টাকা ছিল, এবং একটি মোবাইল ছিল, সেগুলো নিয়ে যায়। পরে আমাকে এই পিলারের সঙ্গে বেঁধে রেখে চলে যায়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বলেন, খবর পেয়ে ভুক্তভোগী মাজহারুলকে দুপুর দুইটার দিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠাই। পরে চিকিৎসা নিয়ে সে তার বাড়ি ফিরে৷ এ বিষয়ে সে কোনও লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net