1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পাকা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক- কৃষাণীরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাউজানে পাকা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক- কৃষাণীরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫২০ বার

রাউজানে পুরোদমে পাকা আমন ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। মাঠজুড়ে দুলছে সোনালী পাকা আমন ধান।সেই ধান ঘরে তুলতে কৃষকেরা মহাব্যস্ত।কেউ কাটছেন ধান,কেউবা কাটা ধান আঁটি বেঁধে কেঁদে করে, আবার অনেকেই পরিবহন করে ঘরে উঠা ও সড়কে পাশে বড় জায়গায় নিয়ে যাচ্ছেন।সেখান ধান স্তুপ করে মাড়াই আর শুকোনো কাজ করেছেন।প্রতিকুল আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে ধান কাটা মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন কৃষান-কৃষাণিরা। মাঠে ঘাটে সোনালী পাকা আমন ধানের ছড়াছড়ি মৌ মৌ গন্ধে কৃষক-কৃষাণিরা খুশি।এবার রাউজানে আমন ধানের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষান-কৃষাণির মুখে।পাকা ধান ঘরে তুলতে যেমন কৃষক- কৃষাণী ব্যস্ত, অন্যদিক ধান শুকিয়ে নতুন চাউল দিয়ে শীতকালীন ভাপা পিঠা, পুলি, তেল পিঠা, চালের পায়েস ও নাড়ু তৈরির কাজও ব্যস্ত।রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেছেন রাউজানে এবার আমনের বাম্পার ফলনে কৃষকদের মত তিনিও খুশি ও আশাবাদী। তার দাবি এবার সব জমিতে পোকা, রোগবলাইমুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী কৃষকদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। এবার প্রাকৃতিক দুর্যোগের মুখেও পড়তে হয়নি কৃষকদের।সূত্র মতে এবার এই উপজেলার ১১ হাজার ৮শত ৭০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। তার মধ্যে উফশী জাতের ধানের চাষাবাদ হয়েছে ১১ হাজার ৫শত ১০ হেক্টর। হাইব্রীড জাতের ধানের চাষাবাদ হয়েছে ১শত ৭০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের চাষাবাদ হয়েছে ১শত ৯০ হেক্টর জমিতে। আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net